Uncategorized

হিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত

দিনাজপুরের হিলিতে প্রথম একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বয়স ৩০ বছর। তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সোমবার ওই যুবকের করোনা শনাক্তের মধ্যদিয়ে দিনাজপুর জেলায় মোট ১৫ জন আক্রান্ত হলেন।
আক্রান্ত যুবক গত ২১ তারিখে নারায়ণগঞ্জ থেকে তার নিজ বাড়ি হিলিতে আসেন। সেখানে যাওয়ার পর তার শরীরে কোনো করোনা উপসর্গ দেখা যায়নি। নারায়ণগঞ্জ থেকে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়।
এ ঘটনায় গত রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই যুবকের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।
হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আক্রান্ত যুবক সম্পূর্ণ সুস্থ রয়েছে। তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত ওই যুবক সুস্থ আছেন এবং লকডাউনকৃত বাড়িগুলোতে খাবার পৌঁছে দেয়া হবে। এ ছাড়াও তারা যেন কোনো সমস্যায় না পড়ে সেজন্য তাদেকে আমাদের মোবইল নাম্বার দেয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button