Uncategorized

শেরপুরে ব্যবসায়ীর পুকুর থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতনিধিি : বগুড়ার শেরপুরে কাফুড়া গ্রামের ব্যবসায়ী আয়ুব আলীর পুকুরের নৈশ প্রহরী বাবু মিয়া (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জানুয়ারি রোববার সকাল ৮ টায় আয়ুব আলীর পুকুরের পাড়ে নৈশ
প্রহরীর থাকার ঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে বাবু মিয়া বেশ কিছুদিন যাবৎ কাফুড়া গ্রামের ব্যবসায়ী আয়ুৃব আলীর পুকুরে নৈশ প্রহরীর কাজ করে আসছিল।
গত ২৫ জানুয়ারি শনিবার রাতের যেকোন সময় সে তার পুকুর পাড়ের ঘরের মধ্যেই মারা যায়। পরদিন সকালে এলাকাবাসি দেখে থানা পুলিশে খবর দিলে আমি সহ সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
প্রাথমিকভাবে ধারনা হচ্ছে বাবু মিয়া বিষক্রিয়ায় মারা গেছে। তবে লাশ ময়না তদন্ত না করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button