Uncategorized

নারায়ণগঞ্জে র‌্যাবের ১৮ সদস্য কোয়ারেন্টাইনে

সংবাদদাতা নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর ১৮ জন সদস্যকে করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো রিপোর্ট আসেনি।
বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরানউল্লাহ সরকার দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন র‌্যাব সদস্যের মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছিলো। এখন পর্যন্ত ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। এজন্য বলা যাচ্ছে না কতোজনের কোভিড-১৯ পজিটিভ। রিপোর্ট আসলে জানা যাবে। ইতিমধ্যে তাদের হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, ২৫ মার্চ সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকে র‌্যাব-১১ করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে সচেতন করাসহ লকডাউন পালনে নানা কর্মকান্ডের পাশাপাশি হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। সেখান থেকে র‌্যাবের সদস্যরা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button