শিরোনাম

বেনা‌পোল চেক‌পোস্ট দি‌য়ে দে‌শে ফি‌রে‌ছেন ৬৬ জন

ভ‌ার‌তে বি‌ভিন্ন সম‌য়ে চি‌কিৎসা ও বেড়া‌তে যে‌য়ে ক‌রোনাভাইরা‌সের কারণে আট‌কে পড়াদের ম‌ধ্যে শনিবার আরো ৬৬ বাংলা‌দেশী বেনা‌পোল চেক‌পোস্ট দি‌য়ে দে‌শে ফি‌রে‌ছেন। তাদের সকল‌কে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাইনে রাখা হ‌য়ে‌ছে।
সারাবি‌শ্বে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৬ এপ্রিল সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নিকটে কোনো প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে থাকবেন। এই ধারাবাহিকতায় শনিবার ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরা ৬৬ নারী, পুরুষ ও শিশুকে য‌শো‌রের ঝিকরগাছা থানার গা‌জির দরগাহ মাদরাসায় কোয়া‌রেন্টাইনে রাখা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে ‌সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই মাদরাসায় নিয়ে গে‌ছেন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরা পাসপোর্ট যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। শনিবার যে ৬৬ জন এসেছেন তাদেরকে যশোর- বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক একটি মাদরাসায় রাখা হ‌য়ে‌ছে। সেখানে তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনাভাইরাস ধরা না পড়ে তাহলে তারা সরাসারি বাড়ি চলে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button