sliderস্থানিয়

নিয়ামতপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বটতলী-রামনগর আঞ্চলিক সড়কের আয়শাতালা নামক এলাকা থেকে আখতারুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়শাতালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আখতারুজ্জামান উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কে বা কাহারা রাতের আঁধারে মরদেহটি রেখে পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়শাতালা এলাকায় মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button