sliderস্থানিয়

বোয়ালমারীতে পুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক সহ ৩ কুকুরের মৃত্যু 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষ করা পুকুরের বিদ্যুতের তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৭) নামের এক কৃষক মারা গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাখু বিশ্বাসের ছেলে। তার এক ছেলে রয়েছে।

থানা সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের ৮ পাখি জমির উপর পুকুর রয়েছে। ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছে বোয়ালমারী পৌরসভার বিশ্বজিৎ সরকার। পুকুরের মাঝে বাঁশের সাথে বিদ্যুতের লাইন দিয়ে আলোর ব্যবস্থা করে বিশ্বজিৎ সরকার। ওই বাঁশ খাড়া রাখার জন্য জিআই তার দিয়ে টানা দেয়া হয়। ওই জিআই তারে দীর্ঘদিন ধরে কারেন্ট হওয়ার কারণে গত এক মাসে জিআই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা যায়। পুকুরে দায়িত্ব থাকা দের জিআই তার কারেন্ট হওয়ার খবর বার বার স্থানীয়রা জানালেও তারা কোন গুরুত্ব দেয় না।

বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস মাঠের থেকে ঘাস কেটে পুকুরের পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে কারেন্ট থাকা জিআই তারের সাথে পা জড়িয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মামুনের মৃত্যু হয়। 

বিশ্বজিৎ সরকার বলেন, পুকুরটি তিন বছরের জন্য তিন লক্ষ টাকা দিয়ে নেয়া হয়েছে। এখন ঘটনা ঘটে গেছে। 

পুকুর মালিক জাহিদুল শিকদারের সাথে যোগাযোগ করা সম্ভব হলো না বলে তার বক্তব্য দিয়া হলো না।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুকুরে দেওয়া বিদ্যুতের লাইন থেকে জিআই তার বিদ্যুৎ হয়ে যায়। গত কয়েকদিনে তিনটি কুকুর ওই তারে জড়িয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালে কৃষক মামুন বিশ্বাস ঘাস কেটে আসার পথে ওই জি আই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button