Uncategorized
রাজবাড়ীর জৌকুড়া এলাকায় পদ্মা নদী থেকে জেলের লাশ উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকায় পদ্মা নদী থেকে আব্দুর রাজ্জাক ( ৩৫ ) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আব্দুর রাজ্জাক চন্দনী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। শনিবার সকাল সাড়ে নয়টার সময় তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজবাড়ীর স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোর রাতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় আব্দুর রাজ্জাক। এরপর পরিবার ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা শনিবার ভোর থেকে চেষ্টা চালায় পরে সকাল সাড়ে নয়টার সময় তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।




