Uncategorized

তেঁতুলিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত : পঞ্চগড় লকডাউন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঢাকাফেরত এক নারীর করোনার সংক্রমণ ধরা পড়েছে। ইতোমধ্যে সংক্রমিত ওই নারীর পরিবার ও তার আশপাশের বেশ কয়েকটি বাড়িকে লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়, ৮ এপ্রিল করোনা সংক্রমিত ওই নারী ঢাকার মিরপুর থেকে তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগজ এলাকায় নিজ বাসায় ফিরেন। বাসায় আসার কয়েকদিন পর তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে সংক্রমিত নারী ও তার পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় ওই নারী বাদে বাকীদের করোনা সংক্রমণ পাওয়া যায়নি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল আলম মিরপুরফেরত নারীর করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। রোগী ও তার আশপাশের বেশ কয়েকটি বাড়ি লক ডাউনের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
এইদিকে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা লক ডাউনের ঘোষণা দেয়া হয়। আগামিকাল (শনিবার) সকাল ১০ টা থেকে লক ডাউন কার্যকর হবে বলে গণবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। জরুরি পরিসেবা ব্যতীত এই আদেশ আমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button