করোনা: কৃষ্ণাঙ্গদের প্রবেশে বাধা, ক্ষমা চাইল ম্যাকডোনাল্ডস

কৃষ্ণাঙ্গদের জন্য অপমানজনক নোটিশ টানিয়ে ক্ষমা চাইতে বাধ্য হলো বিশ্বব্যাপী জনপ্রিয় ফুড চেইন ম্যাকডোনাল্ডস।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, চীনের শিল্পনগরী গুয়াংঝোর একটি রেস্টুরেন্টে কৃষ্ণাঙ্গদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ টাঙ্গানো হয়। পরের ম্যাকডোনাল্ড কর্তৃপক্ষ ক্ষমা চায়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় ওই নোটিশে লেখা রয়েছে- আমরা সবাইকে জানাচ্ছি যে এই রেস্টুরেন্টে কৃষ্ণাঙ্গদের প্রবেশ নিষেধ।
ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ বলছে, তারা যখন বিষয়টি জানতে পারে সাময়িকভাবে আউটলেটটি বন্ধ করে দেয়।
এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে কৃষ্ণাঙ্গদের মাঝে।
বিবিসি আরও জানায়, কিছুদিন ধরে শহরটিতে আফ্রিকান ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা চলছিল। গত সপ্তাহে গুয়াংঝোর বিভিন্ন হোটেল ও অ্যাপার্টমেন্ট থেকে শতাধিক আফ্রিকানকে বের করে দেওয়া হয়। গুজব উঠেছে আফ্রিকানদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।
পণ্য বেচাকেরার জন্য গুয়ানজুকে চীনে আফ্রিকান ব্যবসায়ীদের অন্যতম কেন্দ্র বলা যায়। দেশটিতে কৃষ্ণাঙ্গদের বসবাসের ক্ষেত্রেও অন্যতম অঞ্চল।
ইতিমধ্যে এই বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছে গুয়াংডং প্রদেশের সরকার। এই বিবৃতিতে চীনা ও আফ্রিকানদের সম্পর্ককে ভালো বন্ধু, সহযোগী ও ভাই বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে ম্যাকডোনাল্ডসের পক্ষ থেকে বলা হয়, কৃষ্ণাঙ্গদের নিয়ে ওই নোটিশ তাদের নীতিকে ধারণ করেন না। সঙ্গে জানায়, তাদের কর্মী প্রশিক্ষণে ‘বৈচিত্র্যকে ধারণ’ অন্তর্ভুক্ত রয়েছে।




