সিঙ্গাপুরে আরও ১৭১ বাংলাদেশি করনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে সিঙ্গাপুরে নতুন ৩৩৪ জন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি আক্রান্ত হয়েছেন ১৭১ জন। এখন পর্যন্ত সিঙ্গাপুরে ১০৪৯ জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন৷ আক্রান্ত ৩৩৪ জন সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ আজকে ২২০ জন পূর্বের ক্লাস্টার কিংবা রোগীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে বেশিরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। ১১৪ জনের তথ্য এখনো অজানা।
১৩১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৩১৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতাল এবং দ্য কমিউনিটি আইসোলেশন ফ্যাকাল্টি অ্যাট ডিজোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে।




