বিনোদন

১৫ কেজি ওজন বাড়ালেন কৃতি শ্যানন

জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা কৃতি শ্যানন অভিনীত লক্ষ্মণ উটেকার পরিচালিত ছবি ‘মিমি’। আর এই ‘মিমি’-র জন্যই গত পাঁচ মাস ধরে বেজায় কসরত করতে হয়েছে স্লিম অ্যান্ড ট্রিম কৃতিকে। ছবির বেশ কিছু দৃশ্যের জন্য বাড়াতে হয়েছে প্রায় পনেরো কেজি ওজন। ওজন বাড়ানোর পর এখন কেমন দেখতে হয়েছেন কৃতি? প্রশ্ন জাগছিল বিভিন্ন মহলে।
এ দিকে পরিচালক থেকে অভিনেত্রী— কেউই এই মুহূর্তে ‘মিমি’তে কৃতির এই ট্রান্সফরমেশন জনসমক্ষে আনতে রাজি নন। কিন্তু তা সত্ত্বেও লকডাউনে ফ্যানদের সঙ্গে কৃতির ইনস্টাগ্রাম চ্যাটে ফাঁস হয়ে গেল কৃতির ‘মিমি’ লুক। ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
ওই চ্যাটে কৃতি আরও জানান, ছবিটির মাত্র একটি গানের শুটিং বাকি রয়েছে। বাকি সমস্ত কাজ লকডাউনের আগেই সারা হয়ে গিয়েছে। তবে জুলাইতেই সেই ছবি মুক্তির কোনো সম্ভাবনা রয়েছে কী না, তা নিয়ে সন্দিহান অভিনেত্রী নিজেই।
জাতীয় পুরস্কার প্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয়ি ভায়চে’-র হিন্দি রিমেক মিমি। এক সারোগেট মাদারের গল্প বলবে এই ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button