
মৃত্যু হয়েছে ছয়জনের এবং আক্রান্ত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে এবং আক্রান্ত ৪২৪ জন।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা: মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তিদের পাঁচজন পুরুষ ও একজন নারী। এদের তিনজন ঢাকার, দুইজন নারায়ণগঞ্জে এবং একজন পটুয়াখালীর।
আক্রান্তদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী। আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে রয়েছে ৪ জন।
গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।




