বিনোদন

বন্ড গার্ল হোনোর ব্ল্যাকম্যান মারা গেছেন

জেমস বন্ড সিরিজের ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪) সিনেমার পুসি গ্যালোর চরিত্রের অভিনেত্রী হোনোর ব্ল্যাকম্যান মারা গেছেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
এক বিবৃতিতে অভিনেত্রীর পরিবার জানায়, ইস্ট সাসেক্সের বাড়িতে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা গেছেন।
যখন ‘গোল্ডফিঙ্গার’ নির্মিত হয় হোনোর ব্ল্যাকম্যানের বয়স ছিল ৩৯। তিনি ছিলেন ছবির নায়ক শন কনেরির চেয়ে পাঁচ বছরের বড়। সিরিজটির ইতিহাসে ব্ল্যাকম্যান হলেন সবচেয়ে বেশি বয়সী বন্ড গার্ল।
১৯৬০ এর দশকে টিভি সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এ অভিনয় করেন ব্ল্যাকম্যান। তার চরিত্রের নাম ছিল ক্যাথি গ্যাল, বিপরীতে ছিলেন প্যাট্রিক ম্যাকনি। এ সিরিজে ব্যবহৃত ‘কিঙ্কি বুটস’ শিরোনামের গানটি এখনো বেশ জনপ্রিয়।
এ ছাড়া ‘জেসন অ্যান্ড আর্গোনাটস’ সিনেমার হেরা ও ১৯৯০ এর দশকের টিভি সিরিজ লরা ওয়েস্ট চরিত্রটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ।
বিবৃতিতে আরও বলা হয়, অভিনেত্রী হিসেবে খুবই সৃজনশীল ছিলেন হোনোর ব্ল্যাকম্যান। তার মাঝে সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও শারীরিক সক্ষমতার অসাধারণ সম্বন্বয় ছিল। পাশাপাশি অনন্য কণ্ঠস্বর ও কাজের প্রতি নীতিনিষ্ঠতা পরিণত করেছে সিনেমা ও বিনোদন জগতে অতুলনীয় প্রতিমূর্তি হিসেবে। অসামান্য কিছু সিনেমা ও মঞ্চ অভিনয়ে কাজের প্রতি তার প্রতিশ্রুতি ও পেশাদারিত্ব ফুটে উঠেছে।
এই কঠিন সময়ে অভিনেত্রীর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতেও অনুরোধ করা হয়।
ইতিমধ্যে হোনোর ব্ল্যাকম্যানের মৃত্যুতে টিভি ও সিনেমা জগতের অনেকে শোক প্রকাশ করেছেন।
১৯২৫ সালের পূর্ব লন্ডনে জন্মগ্রহণ করেন ব্ল্যাকম্যান। তিনি গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামা থেকে প্রশিক্ষণ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button