শিরোনামশীর্ষ সংবাদ
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৬৬৬ জন

প্রাণঘাতি করোনাভাইরাস অপ্রতিরোধ্য গতিতে কেড়ে নিচ্ছে প্রাণ। করোনার গ্রাস ঠেকাতে বিশ্বের অন্তত ১৩১টি দেশে চলছে লকডাউন। এসব অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। রোববার বিকাল ৫টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৫ হাজার ৬৬৬ জন।
বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৫ হাজার ৩৬২ জন। এরপরই আছে স্পেন. দেশটিতে মারা গেছেন ১২ হাজার ৪১৮ জন। এ দুই দেশের পর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৪৫৪ জন। মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৭ হাজার ৬৫০ জন, যুক্তরাজ্যে ৪ হাজার ৩১৩ জন, ইরানে ৩ হাজার ৪৫২ জন, চীনে ৩ হাজার৬০৩ জন।



