শিরোনাম

মানিকগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত, এলাকা লকডাউন

মানিকগঞ্জের সিংগাইরে প্রথম এক ব্যক্তির করোনা সনাক্ত করা হয়েছে। সিংগাইর তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় সিংগাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, আক্রান্ত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন। গত ২৪ মার্চ থেকে ১৩ সদস্যর একটি তাবলীগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সাথে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান গিয়ে পরীক্ষার পরে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। এদিকে ওই ব্যক্তির সাথে থাকা অন্যান্য ১২ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান,শনিবার রাত ১২টার দিকে ওই ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এঘটনায় সিঙ্গাইর পৌর এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনের কারণে কোন পরিবারের নিত্যপ্রযোজণীয় পণ্যসাগ্রীর যাতে সংকট না হয় সেই লক্ষে ভ্রাম্যমান বাজার এবং দুঃস্থ পরিবারের সদস্যদের সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হবে।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button