খেলা

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব খেলা স্থগিত

করোনাভাইরাসের কারণে ক্রিকেট, ফুটবলসহ দেশের সকল খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই। গত ১৬ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলাধুলার আয়োজন বন্ধ থাকবে। সেই সময়সীমা শেষ হয়ে গেছে আগেই। শনিবার প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের সকল খেলা আপাতত স্থগিত রাখার এই সিদ্ধান্ত বহাল থাকবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে। জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে। যে কোনো পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল প্রকার খেলাধুলা বন্ধ থাকবে।’
বিবৃতিতে জানানো হয়, করোনা মোকাবেলায় ইতিমধ্যে দেশের সকল স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়ামগুলি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন প্রয়োজনে অস্থায়ী হাসপাতাল বা আইসোলেশন সেন্টার করতে পারবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ঢাকা মহানগরীসহ দেশে মোট ৮০ টি বিভাগীয় এবং জেলা স্টেডিয়াম ও উপজেলা পর্যায়ে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। এ ছাড়াও দেশে ২২ টি জিমনেসিয়াম, ৭ টি ইনডোর স্টেডিয়াম এবং ৫টি মহিলা ক্রীড়া কমপ্লেক্স রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button