আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন কূটনীতিকসহ ৩৫৬ মার্কিন নাগরিক

বাংলাদেশে করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তারের আশঙ্কার মধ্যেই বিশেষ বিমানে নাগরিকদের ঢাকা থেকে দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিক এবং তাদের পরিবারের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার দূতাবাস।
কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়ে যাচ্ছেন প্রায় ৩৫৬ জন মার্কিন নাগরিক ও কূটনীতিক।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটি ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঢাকা ত্যাগ করতে যাওয়াদের মধ্যে কূটনীতিক ছাড়াও মার্কিন পর্যটক ও বাংলাদেশে কর্মরতরা আছেন। তাদের পোষা ৯টি কুকুরও এই ফ্লাইটে থাকছে।
কাতারের রাজধানী দোহা হয়ে তারা ওয়াশিংটনে পৌঁছাবেন। দোহায় বিমানেই অবস্থান করবেন যাত্রীরা।
ফ্লাইটটির সার্বিক প্রস্তুতি দেখতে দুপুরে বিমানবন্দরে যাবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
এদিকে ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকেরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।
পরদিন সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ১৩৯ জন ভুটানের নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় কর্মরত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button