জাতীয়শিরোনাম

কিট উৎপাদনের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র

মরণব্যাধী করোনাভাইরাস পরীক্ষার কিট উৎপাদনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অনুমতি দেয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, সরকারের ওষুধ প্রশাসনের পক্ষ থেকে করোনা পরীক্ষার কিট উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে। ইংল্যান্ড থেকে কিট তৈরির কাঁচামাল আসবে। এর এক সপ্তাহের মধ্যেই প্রোডাকশনে যাওয়া যাবে। আর আগামী দুই সপ্তাহের মধ্যে এই কিট বাজারজাত করা সম্ভব।
ডা. জাফরুল্লাহ বলেন, প্রাথমিকভাবে অন্তত এক লক্ষ কিট উৎপাদন করা হবে। এর জন্য ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে। প্রত্যেক কিটের দাম পড়বে ২০০ টাকা। তবে কিটগুলো জনসাধারণের কাছে বিক্রি করা হবে না। সরাসরি সরকার এগুলো কিনবে।
জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে এই কিটের ডিজাইন এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের একদল গবেষক। তাদের এ ব্যাপারে ভালো অভিজ্ঞতাও আছে। গবেষক দলের নেতৃত্বে আছেন ড. বিজন কুমার শীল। তিনি ২০০৩ সালে র‍্যাপিড ডট ব্লট সার্স পিওসি কিট তৈরি দলের সদস্য ছিলেন।
এদিকে, আজ দেশে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে। এ ছাড়া গতকাল বুধবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button