খেলা

করোনাভাইরাস : বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের সব ম্যাচ স্থগিত

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ২৬ মার্চ ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাস আতঙ্কে এই ম্যাচ স্থগিত করা হয়েছে।
ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী ম্যাচ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই নয়, স্থগিত করা হয়েছে বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোও।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩১ মার্চ কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘এএফসি থেকে এ নির্দেশনা এসেছে। সব ম্যাচ জুন পর্যন্ত স্থগিত করেছে তারা।’ স্থগিত হওয়ার ম্যাচগুলো কবে হবে তা পরে জানানো হবে বলে জানান আবু নাঈম সোহাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button