বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

অ্যান্ড্রয়েড ১০’র যেসব ফিচারে জীবন সহজ হবে

গত সেপ্টেম্বরে উন্মোচিত হওয়া অ্যান্ড্রয়েড ধীরে ধীরে অধিকাংশ ডিভাইসে আপডেট পাচ্ছে। এটি নতুন আসায় অনেকের সব ফিচার সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। এই অপারেটিং সিস্টেমে এমন কিছু ফিচারের দেখা মিলেছে, যেগুলো সাধারণ একজন ব্যবহারকারীর দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে পারে।
১. Dark mode: এই ফিচারের ধরণ নিয়ে মোবাইল জগতে বিতর্ক থাকলেও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ডার্ক মোড বেশ নিখুঁত মনে হয়েছে। যেটি চালু রেখে ব্যাটারি খরচ বাঁচানো যায়।
২. Gesture: অ্যাপ ট্যাপ করতে করতে সহজে হোমস্ক্রিনে ফেরার সুবিধা অ্যান্ড্রয়েডে এতদিন ছিল না। এখন আপনি একবার ট্যাপ করেই হোমস্ক্রিনে ফিরতে পারবেন, যদি অ্যান্ড্রয়েড ১০ আপডেট থাকে।
এই ফিচার ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। সেটিংসে গিয়ে “Gestures” লিখে সার্চ দিয়ে অন করে দিতে পারেন।
৩. Wi-Fi, QR codes: আপনার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য স্ক্যানের পাশাপাশি কিউআর কোড বানানোর সুযোগ দিচ্ছে অ্যান্ড্রয়েড ১০। নতুন এই ফিচারটি ব্যবহার করতে Wi-Fi সেটিংসে গিয়ে হোম-নেটওয়ার্ক সিলেক্ট করুন। শেয়ার বাটনের কাছে ছোট একটি কিউআর কোড পাবেন।
৪. Undo: এই ফিচার দিয়ে হোমস্ক্রিন থেকে দুর্ঘটনাবশত রিমুভ করা অ্যাপ কয়েক সেকেন্ডের ভেতর ফিরিয়ে আনতে পারবেন। আনডু বাটনটি স্ক্রিনের নিচের দিকে পাবেন। প্রেস করলেই রিমুভ হওয়া অ্যাপ আগের জায়গায় ফিরে আসবে।
৫. Location: অ্যান্ড্রয়েডে আগে কোনো অ্যাপকে লোকেশন অ্যাকসেস দিলে অনবরত সেটি আপনার অবস্থানের তথ্য সংগ্রহ করত। ১০ আপডেট যারা পেয়েছেন তারা নতুন একটি অপশন পাবেন। আপনি যখন থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করবেন, তখনই কেবল লোকেশন চাইবে। নতুন ফিচারে অন্য সময় অফ রাখতে পারবেন।
৬. Privacy: ডেডিকেটেড প্রাইভেসি সেকশনের মাধ্যমে এখন থেকে নিরাপত্তা বিষয়ক তথ্য দেখা আরও সহজ হচ্ছে। কোন অ্যাপ কী কী তথ্য সংগ্রহ করছে সেগুলো এই ফিচার খুব সহজে ব্যবহারকারীকে জানাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button