আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত বেড়ে ১১, ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫৭ জন।
আলজাজিরা জানায়, ভাইরাসটির মোকাবিলায় ৮৩০ কোটি ডলারের জরুরি অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই অর্থ অনুমোদনে ভোটাভুটি হবে।
করোনার সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ায় প্রথম করোনা রোগীর মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম জানান।
এদিকে চীনে করোনাভাইরাসে নতুন করে মারা গেছে আরও ১৩৯ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩২৮৫ জন। যাদের মধ্যে তিন সহস্রাধিকই চীনের বাসিন্দা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪০৯ জন আর গোটা বিশ্বে ৯৫ হাজার ৪১১ জন।
চীনের পর করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আক্রান্তের সংখ্যা ৩০৮৯ জন।
ভয়াবহ পরিস্থিতি ইরানেও। দেশটিতে মারা গেছে ৯২ জন। সেখানে সংক্রমণ ঘটেছে ২৯২২ জনের দেহে। ইরানে উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।
পার্লামেন্টের ২৯০ জনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করে ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের এক সদস্য। এ ছাড়া আক্রান্ত হয়েছেন শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রীও।
ইরান থেকে সংক্রমণ ঘটেছে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button