শিরোনামশীর্ষ সংবাদ

মুজিববর্ষ: বিশেষ অধিবেশনে যোগ দেবেন যেসব বিদেশি নেতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনের এই অধিবেশন শুরু হবে আগামী ২২ মার্চ রোববার সকাল ১১টায়।
মঙ্গলবার(৩ মার্চ) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এটি হবে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। এ অধিবেশন আগামী ২২ ও ২৩ মার্চ এ দু’দিন চলার কথা রয়েছে। এ অধিবেশনে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা অধিবেশনে ভাষণ দেয়ারও কথা রয়েছে।
জানা গেছে, সংসদের বিশেষ অধিবেশনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ান সিদ্দিক, ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লে থু হা, নেপালি কংগ্রেসের অর্জুন নরসিংহ কে সি, ইউনেস্কোর সাবেক মহাসচিব ইরিনা বোকোভাসহ বিশ্ববরেণ্য রাজনীতিকরা।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।
মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান হবে ১৭ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button