শিরোনাম

লন্ডনের মেয়র রওশন আরাকে মানিকগঞ্জে গণসংবর্ধনা

নিজ গ্রামে ভালোবাসায় সিক্ত হলেন লন্ডনের রামগেটস শহরের মেয়র রওশন আরা দোলন। হেলিকপ্টারযোগে বুধবার বেলা ১১টার দিকে পৈতৃক ভিটা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর কাঁঠালবাগান আসেন তিনি। তখন গ্রামবাসী তাকে জাঁকজমকভাবে বরণ করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।
দুপুরে স্থানীয় তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও গ্রামবাসীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় সংবর্ধনা।
রওশন আরা ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহীদ রফিকের বাড়িতে শহীদ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ গ্রামে থাকবেন।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশিমপুর কাঁঠালবাগান গ্রামের মৃত রজ্জব আলীর মেয়ে রওশন আরা দোলন। ২০১৯ সালের ১৪ মে রামগেটস শহরের মেয়র নির্বাচিত হন তিনি। এর আগে লেবার পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে আগে যুক্তরাজ্যে লেবার পার্টির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন, অল্প ভোটের ব্যবধানে ওই সময় পরাজিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button