খেলা

এশিয়া একাদশ-বিশ্ব একাদশের দুটি ম্যাচই মিরপুরে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ মধ্যকার একটি দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ। শনিবার ম্যাচ দুটির দিন-তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ম্যাচ দুটি দুটি অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ মার্চ, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দুটি ম্যাচই আইসিসির অফিসিয়াল ম্যাচের স্বীকৃতি পাবে।
এই সিরিজের একটি ম্যাচ প্রথমে হাওয়ার কথা ছিল ভারতে মোতেরায় নতুন নির্মিত সর্দার বল্লবভাই প্যাটেল স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়ামের পুরো নির্মাণ কাজ এখনও শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না।
এই দুই ম্যাচের জন্য বিসিবির অনুরোধের প্রেক্ষিতে পাঁচজন তারকা ক্রিকেটার সিরিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু কোন পাঁচ ক্রিকেটারকে পাঠাবে ভারত, সেটা এখন প্রশ্ন। কারণ ১৮ মার্চ যে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button