sliderস্থানিয়

নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক সেমিনার, পুরস্কার বিতরণ ও জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শরিফুল আলম প্রমুখ।

সেমিনার শেষে প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button