খেলা

১৪ সেলাই নিয়ে ২২ গজে মাশরাফী!

জিতলে কোয়ালিফায়ার। হারলে বাদ। এমন একটি ম্যাচে হাতে ১৪টি সেলাই নিয়ে মাঠে নেমেছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
রবিবার গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস করতে নেমে হেরেছেন নড়াইল এক্সপ্রেস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতলেও আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম এবার পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। অন্যদিকে কাগজে-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল ঢাকা।
মাশরাফী ইনজুরিতে পড়েন শনিবার। বাঁহাত ফেটে যাওয়ায় ১৪টি সেলাই দিতে হয়।
টসের সময় টিভি উপস্থাপক হাত নিয়ে প্রশ্ন করলে মাশরাফী বলেন, ‘আপনি খেলতে নামলে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে পারবেন না।’
মুখোমুখি লড়াইয়ে ঢাকার বিপক্ষে দুই ম্যাচে জয় পাওয়ায় চট্টগ্রাম মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে ঢাকা দুইশ ছাড়ানো স্কোর করে উজ্জীবিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button