আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ট্রেলিয়ায় এবার মুষলধারে বৃষ্টি

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মুষলধারে বৃষ্টি নেমেছে। সঙ্গে বজ্রপাত। এমন ভারী বৃষ্টিতে দেশটির বিভিন্ন অঞ্চলের ভয়াবহ দাবানল আরও নিয়ন্ত্রণে আসতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
কর্মকর্তারা অবশ্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছেন। এই বৃষ্টি বন্যা ডেকে আনতে পারে। বজ্রপাতের কারণে শুরু হতে পারে নতুন দাবানল।
গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল শুরু হয়। ১০০ টিরও বেশি জায়গায় জ্বলেছে আগুন। সবচেয়ে বেশি আগুন ছড়ায় নিউ সাউথ ওয়েলসে। নভেম্বর থেকে জ্বলছে অঙ্গরাজ্যটি।
এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। মরেছে লাখ লাখ প্রাণী। ২৫০০’র মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েক দিন থেকে অল্প অল্প বৃষ্টি শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি নেমেছে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, কয়েক সপ্তাহের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button