আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ট্রেলিয়ার দাবানল মানবসৃষ্ট! গ্রেপ্তার ১৮০

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল মানবসৃষ্ট বিপর্যয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভয়াবহ এই ঘটনায় জড়িত অভিযোগে দেশ জুড়ে ১৮০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে দাবানল সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে সরাসরি দাবানল সম্পর্কিত অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, রাষ্ট্রীয় অগ্নি সতর্কতামূলক নিষেধাজ্ঞা না মানার অভিযোগ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, কুইন্সল্যান্ডে অগ্নিকাণ্ডের অপরাধে ৬৯ কিশোর-কিশোরীর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
দাবানলের ঘটনার পর জলবায়ু পরিবর্তনের প্রভাবের গুরুত্ব নিয়ে দেশটির অনেক রাজনৈতিক মহলে তর্কবিতর্কও শুরু হয়েছে।
দাবানলের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেইনল্ডস জানিয়েছেন, কোনো দুর্যোগ মোকাবিলার জন্য অস্ট্রেলিয়ার ইতিহাসে আগে কখনো এমন কাজ করতে হয়নি।
গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। ২০০০ ঘর-বাড়ি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই ৭ জন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।
সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। রাজ্য দুইটিতে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক ডজনেরও বেশি দাবানল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button