খেলা

আফিফ ঝড়ে উড়ে গেল কুমিল্লা

আফিফ হোসেনের ঝড়ো অর্ধশতকে ভর করে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৭ উইকেটে পরাজিত করেছে রাজশাহী রয়্যালস। কুমিল্লার দেয়া ১৭১ রানের লক্ষ্য ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পাড়ি দেয় রাজশাহী।
আফিফ হোসেন ৫৩ বলে দুই ছক্কা ও আট চারে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৯ বলে ২৭ রান করেন লিটন দাস। শোয়েব মালিক এক রানে ফিরে গেলেও রবি বোপারার ২২ বলে ৪০ ও আন্দ্রে রাসেলের অপরাজিত ৮ বলে ২১ রানের উপর ভার করে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহদেম চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ওয়ারিয়র্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী রয়্যালস।
ব্যাট করতে নেমে ডেভিড মালানের ঝড়ো সেঞ্চুরিতে রাজশাহী রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানের বড় সংগ্রহ পেয়েছে কুমিল্লা ‍ওয়ারিয়র্স।
৫৪ বলে অপরাজিত ১০০ রানের ঝড়ো ইনিংস খেলে ডেভিড মালান। ৯ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ই্ংলিশ ব্যাটসম্যান। এছাড়া রাজাপাকসের ১০, সৌম্য সরকারের ২০ ও দাসুন শানাকার ১১ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ২০ ওভঅরে ১৭০ রান সংগ্রহ করে কুমিল্লা।
রাজশাহীর বোলারদের মধ্যে, মোহাম্মদ ইরাফান, আবু জায়েদ ও আন্দ্রে রাসেল ২টি করে এবং রবি বোপারা ও আফিফ হোসেন একটি করে উইকেট নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button