খেলা

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস

প্রিমিয়ার হকি লিগের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেরিনার ইয়াংস। ড্র করলেই যে শিরোপা তাদের হতো, সেখানে ম্যাচ জিতেই সেরা হয়েছে মেরিনার্স। তবে তাদের শিরোপা জয়কে কিছুটা হলেও কলংকিত করেছেন সমর্থকরা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি বক্সে ভাঙচুর করেন মেরিনার্সের সমর্থকরা। আজ লীগের শেষ ম্যাচে ঢাকা মেরিনার ৩-২ গোলে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপা জয় করে। এবারের লীগে মেরিনার্স ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, রানার্সআপ ঊষা ৪০, আবাহনী ৩০ পয়েণ্ট নিয়ে তৃতীয়, ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান চতুর্থ এবং ১৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব পঞ্চম ও সমান পয়েন্ট পেয়ে ঢাকা ওয়ান্ডারার্স ষষ্ঠস্থান অর্জন করে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফটি অনেক অঘটনের স্বাক্ষী। বিভিন্ন সময়ে অনেক ঘটনাই ঘটেছে এখানে। মাঠে গন্ডগোল অন্যবারের চেয়ে এবার একটু বেশিই দেখা গেছে। আম্পায়ারকে অসম্মানের ঘটনাও কম ঘটেনি। যার কারণে শাস্তি পেয়েছেন মোহামেডানের খেলোয়াড় আসাদুজ্জামান চন্দন ও আবাহনীর মিজানুর রহমান এবং ওয়ারীর কর্মকর্তারা নাজিউর রহমান নাজু। তবে সবকিছুকেই ছাপিয়ে গেছে আজকের ভিআইপি বক্স ভাঙচুরের ঘটনা।
ক্লাবের হকি কমিটির চেয়ারম্যান স্থানীয় কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদ এই সাফল্যে তাৎক্ষনিক পুরো দলকে ১০ হাজার মার্কিন ডলার বোনাস ঘোষণা করেন। ড্র করলেই মেরিনার্স চ্যাম্পিয়ন। অন্যদিকে জয় ছাড়া অন্য কোন পথ ছিল না ঊষার- এমন সমীকরণে খেলতে নেমে দু’গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় মেরিনার্স। সুত্র: নয়াদিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button