বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অভিনেত্রী

টিভির ব্যস্ত অভিনেত্রী। সপ্তাহের প্রতিদিনই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তেমনি করে সেদিনও শুটিং করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সে অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত।
টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেত্রী হলেন গেহানা বশিস্ট। হৃদরোগে আক্রান্ত হওয়ায় মুম্বাইয়ের মালাডের রক্ষা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। শিগগিরই সুস্থ করে তোলার জন্য জোর কদমে গেহানার চিকিৎসা চলছে বলে জানা যায়।
জানা গেছে, টানা ৪৮ ঘণ্টা ধরে শুটিং করছিলেন গেহানা। একটি ওয়েব সিরিজের শুটিং ছিল। শুটিংয়ের মাঝেই মাথা ঘুরে পড়ে যান তিনি। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতাল থেকে জানানো হয়, গেহানাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ব্লাড প্রেসার একদম নিচের দিকে ছিল। অন্যদিকে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও ভুগছিলেন ৩১ বছরের এই অভিনেত্রী। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ভেন্টিলেশনে ভর্তি করা হয়েছে।
ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর গেহানাকে কিছুটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা হয়। তবে এখনও তার অবস্থা সঙ্কটজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button