রাজনীতিশিরোনাম

‘পেঁয়াজ সংকটে আ.লীগ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে’

দেশে পেঁয়াজের সংকট দেখিয়ে আওয়ামী লুটেরা লীগ কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, এদেশে সরকার ছাড়া কেউ কিছু করে না। আজকে দেশে পেঁয়াজের যেই সংকট তৈরি হয়েছে, তা আওয়ামী লুটেরা লীগের কারসাজি। তারা পেঁয়াজের সংকট দেখিয়ে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন গণভবনে পেঁয়াজ ছাড়াই রান্না হয়- এ কথা বলে তিনি দেশ ছাড়লেন। এটা কি কোনো কথা হলো?
তিনি বলেন, দেশে পেঁয়াজের কেজি ২৫০ টাকা, ভাবা যায়? এই পেঁয়াজে আওয়ামী লীগের ছায়াতলে থেকে কিছু লোক কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিলো। এটাকে কোনো দেশের সুশাসন বলে না, এটাকে বলে দুঃশাসন।
তিনি আরও বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে তেমন কোনো সম্মান প্রদর্শন করা হয়নি। অথচ তাকে ব্যবহার করে ক্ষমতার স্বাদ গ্রহণ করা হয়েছে।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button