অফিসে বসে ইয়াবা সেবন, সেই ভূমি কর্মকর্তা প্রত্যাহার

শুক্রবার (১৫ নভেম্বর) প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সমীর কুমারের ইয়াবা সেবনের ১৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। ভিডিওটিতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সমীর কুমার চক্রবর্তীকে চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তার বিষয়ে তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহমুদ মুরাদ জানান, তার বিরুদ্ধে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২০১৬ সালের মার্চ মাসে যোগদান করেন সমীর কুমার। এ উপজেলায় প্রায় চার বছর ধরে কর্মরত আছেন তিনি।
পূর্বপশ্চিম




