
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ জুন জেলা ছাত্রদল কমিটির সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষানার পর মঙ্গলবার (২৩ জুন) বিকালে পদবঞ্চিত এক কর্মী তার সমর্থকদের নিয়ে সালথা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ছাত্রদল কর্মী সাইফুল বলেন, যে কমিটিতে আমার সভাপতির পদই প্রাপ্প ছিলো অথচ সেই কমিটিতে আমার নামই নাই। আর আজ যারা কমিটিতে এসেছে তাদের অনেকেই আমার সামনে ছাত্ররাজনীতিতে এসেছে।
আমি ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে ৯টি মামলায় পড়েছি, একাধিকবার জেল খেটেছি। বিএনপির সিনিয়র নেতাদের সাথে রাজ পথে থেকে তাদের সাথে জেল খেটেছি। আজ যারা পদে এসেছে তারা অনেকেই ৫ আগষ্টের পরে ছাত্ররাজনীতিতে এসেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ও আমার জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি। কমিটিতে পূর্ণবিবেচনা করে মাঠের ত্যাগী কর্মীদের কমিটিতে রাখার অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি আল মামুন, যুগ্নসাধারন সম্পাদক মেহেদী হাসান সোহাগ, লিমন তালুকদার, ছাত্রদল নেতা ফাহিম মাতুব্বর, নাইম মাতুব্বর, রনি সরদার, রেজয়ান খানসহ কর্মীসমর্থক বৃন্দ।



