sliderস্থানিয়

সিংগাইরে মাহিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ নজরুল ইসলাম,মানিকগঞ্জ:”দ্রুত বিচার নিশ্চিত কর, নারীবান্ধব সমাজ গড়ো” এই স্লোগান নিয়ে স্কুলছাত্রী মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা কলেজ রোডে ২৩ জুন ২০২৬ তারিখে স্কুলছাত্রী মাহিয়ার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নারী উন্নয়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, মাহিয়ার নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা নারী উন্নয়ন কমিটির সভাপতি পারভীন আক্তার-এর সভাপতিত্বে এবং উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সেলিনা আক্তার, জমিদার বাজার কমিটির সভাপতি রজ্জব আলী, বারসিক কর্মী রিনা আক্তার, আছিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাহিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button