রাজনীতিশিরোনাম

সরকারের অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটছে: ফখরুল

বর্তমান সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, শুধু রেল দুর্ঘটনা নয়, প্রতিদিন দেখবেন সড়ক দুর্ঘটনা ঘটছে সরকার ব্যর্থ হয়ে গেছে। আজ সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ হলো সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থা।
মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার সৎ ইচ্ছা তাদের নাই। তারা চায় যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে।আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধভাবে যেন এগিয়ে আসে।
খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না বলে আবারও অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, তারা যে মেডিকেল বোর্ড গঠন করেছেন তারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না।অবিলম্বে খালেদা জিয়ার সঠিক স্বাস্থ্য চিকিৎসার বিষয়টি প্রকাশ করা হোক। জনগণ তা জানতে চায়।
আজকের দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলকে এক হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তাদের বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য। নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার কায়েম করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button