খেলা
জুয়াড়ির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সাকিবকে অনুপ্রাণিত করতে পারত আইসিসি: সাকলায়েন

এবার সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। তিনি বলেন, সাকিব যেহেতু ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না, তাই শাস্তি বেশি হয়ে গেছে বলেই মনে করেছেন তিনি।
তিনি বলেন, সাকিব ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত নয়। তাকে এভাবে নিষেধাজ্ঞা দেওয়া আইসিসির অনুচিত হয়েছে। বরং ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তাকে অনুপ্রাণিত করতে পারত আইসিসি।’
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকলায়েন বলেন, ‘তিনি আরও বলেন,সাকিবকে শাস্তি দেয়া উচিত হয়নি। তার নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সমানভাবে সাকিবের ক্যারিয়ারেরও ব্যাপক ক্ষতি হবে। সাকিবকে লঘু দণ্ড দিয়ে নতুন নিয়ম প্রণয়ন করতে পারত আইসিসি।’
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সাকলায়েন মুশতাক।



