খেলা

ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-২০ সিরিজের ভেন্যু চূড়ান্ত

নিজেদের মাঠে সংস্কার কাজের কারণে বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডের মাঠে খেলার আভাস আগেই দিয়েছিল আয়ারল্যান্ড। এবার আনুষ্ঠানিকভাবে ভেন্যু, দিন-তারিখ জানিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২ ও ২৯ মে’র মধ্যে। ভেন্যুগুলো হলো- দ্যা ওভাল, কেলমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টন।
এর আগে নিজেদের মাঠ বেলফাস্টে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে একটি টেস্টও খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। কিন্তু অর্থ সংকটের কারণে সেটি বাতিল করে দেয় ক্রিকেট আয়ারল্যান্ড। এর জায়গায় টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ বেশি যুক্ত হয়েছে।
আয়ারল্যান্ড-বাংলাদেশ দ্বিপাক্ষিক লড়াইয়ের সূচি
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে – ১৪ মে, স্টরমন্ট
২য় ওয়ানডে – ১৬ মে, স্টরমন্ট
৩য় ওয়ানডে – ১৯ মে, স্টরমন্ট
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি – ২২ মে, দ্যা ওভাল
২য় টি-টোয়েন্টি – ২৪ মে, কেলমসফোর্ড
৩য় টি-টোয়েন্টি – ২৭ মে, ব্রিস্টল
৪র্থ টি-টোয়েন্টি – ২৯ মে, এজবাস্টন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button