Uncategorized

হবু বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ করলেন পিয়া

পারিবারিকভাবে গত ১৯ জুলাই আংটি বদল করেন আলোচিত মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। তার হবু বর ওমার। তিনি ইউরোপের একটি দেশের সশস্ত্র বাহিনীতে কাজ করেন। আগামী বছরে অনুষ্ঠিত হবে পিয়া ও ওমারের বিয়ে। গত মাসে হবু বর ওমারের সঙ্গে দেখা করতে দেশের বাইরে গিয়েছিলেন পিয়া বিপাশা । সেখানেই অন্তরঙ্গ ছবি তুলেছেন তারা। সঙ্গে ছিল তার মেয়ে সুহাও।
হবু বরের সঙ্গে অন্তরঙ্গ ছবি নিজেই ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন পিয়া। ছবিতে দেখা যাচ্ছে তারা উভয়কে জড়িয়ে রেখেছেন। ছবিতেও প্রেমিকের মুখ দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ।’
হবু বরের সঙ্গে দেখা করে দেশে ফিরেছেন চলতি মাসের ২১ তারিখ। তিনি গণমাধ্যমকে জানান, বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছরের শুরুর দিকে হওয়ার সম্ভবনাই বেশি। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনিও পাড়ি জমাবেন যুক্তরাজ্যে। সঙ্গে থাকবেন তার মেয়েও।
স্বামীর সঙ্গে বিদেশ পাড়ি জমালে, তবে কী তাকে অভিনয়ে পাওয়া যাবে? এমন প্রশ্নের জবাবে পিয়া বলেন, ‘ওমার মুসলিম পরিবারের সন্তান। ওদের পরিবার বেশ ধার্মিক। আমি মডেল-অভিনেত্রী, এটা জানার পরও ওরা আমাকে পছন্দ করেছে। ওমারের পরিবারের সঙ্গে মেশার পর, শোবিজ আর ভালো লাগছে না। আমিও চাই না, অভিনয়টা কন্টিনিউ রাখি। বিয়ের পর অভিনয় করার ইচ্ছে নেই। তবে মাঝে মধ্যে দেশে এলে হয়তো টুকটাক কাজ করা হতে পারে, সেটাও নিশ্চিত না।
ওমারের প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, আমার কাজিন থাকে ওখানে (লন্ডনে)। ওর স্বামীর বন্ধুর ছোট ভাই। ওর সঙ্গে আমার এক বছরের বেশি পরিচয়। এরপর আস্তে আস্তে আমাদের পরিচয়টা গভীর হয়। চলতি বছরের ১৯ জুলাই হয় আমাদের বাগদান।
উল্লেখ্য, ২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। ২০১৬ সালে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ ছবির সুবাদে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর তিনি ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনে কাজ করছেন পিয়া বিপাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button