খেলা
আবারও ফলোঅনে দক্ষিণ আফ্রিকা

রাঁচি টেস্টে ২ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ভারতের প্রথম ইনিংস থেকে তখনও ৪৮৮ রানে পিছিয়ে ছিল ফাফ দু প্লেসিসরা। তৃতীয় দিনে ১৫৩ রান খরচায় বাকি ৮ উইকেট তুলে নিয়েছে ভারতের বোলাররা। এতে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে প্রোটিয়া বাহিনী।
এর আগে সিরিজের দ্বিতীয় টেস্টেও ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৩৭ রানে ভারতের কাছে হারে তারা।



