বিনোদন

শার্ট, গেঞ্জি খুলতে শুরু করায় লজ্জায় মুখ ঢাকলেন নেহা

ভারতবর্ষে সঙ্গীতের ট্যালেন্ট প্রদর্শনের একটা বড় মঞ্চ ইন্ডিয়ান আইডল। আর এই মঞ্চে অদ্ভুত রকম সব কীর্তি করতে শুরু করলেন এক প্রতিযোগী। মঞ্চে ঢুকেই বিচারকের টেবিল থেকে চেয়ে খেতে শুরু করলেন খাবার! শুধু তাই নয়, মজা করে যখন বিচারক নেহা কক্কর যখন তাঁকে জিজ্ঞাসা করেন তিনি মিল্ক শেক খাবেন নাকি পাওভাজি, ওই প্রতিযোগী জানান, না তাঁর ওসব কিছুই চাই না। তবে ডাল ভাত হলে ভাল হয়। তাঁর কাণ্ড দেখে তো হেসেই কুপোকাত নেহা-অনু মালিকেরা।
কাণ্ড-এর এখানেই শেষ নয়। হঠাৎই মঞ্চে গিয়ে সঞ্জয় দত্ত অভিনীত জনপ্রিয় গান, নায়ক নেহি খলনায়ক হুঁ ম্যায়-এ গাইতে শুরু করেন তিনি।এত অবধি যা-ও বা ঠিক ছিল, হঠাৎইসবাইকেঅবাককরেএকেবারে সঞ্জু বাবা স্টাইলে নিজের শার্ট, গেঞ্জি খুলতে শুরু করেন সেই প্রতিযোগী। ওসব দেখে বিচারকরা ‘থ’। লজ্জায় চোখ মুখই ঢেকে ফেললেন অন্যতম বিচারক নেহা কক্কর।
তাঁর গানের গলা শুনেও দর্শক মহলে হাসির রোল ওঠে। নির্বাচিত হননি তিনি। তবে বিচারকেরা একেবারে নিরাশ করেননি তাঁকে। অডিশনের পর তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিয়ে এসেছিলেন ডাল, ভাত এবং আরও কিছু সুস্বাদু খাবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button