বিনোদন

সাম্প্রদায়িক উষ্কানির অভিযোগে জাভেদ আখতারের বিরুদ্ধে মামলা

পদ্মাবতী সিনেমা নিয়ে চলমান বিতর্কে সঞ্জয় লীলা বনশালীর পাশে দাঁড়াতে গিয়ে ভারতীয় কবি, গীতিকার জাভেদ আখতার রাজপুত সমাজের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। রাজস্থানে তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজপুত কার্ণি সেনা। সেসঙ্গে তার বিরুদ্ধে জয়পুরের সিন্ধি ক্যাম্প পুলিশ স্টেশনে একটি মামলাও দায়ের করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ বলেছেন, রাজপুতরা ব্রিটিশের বিরুদ্ধে কখনও লড়েনি, তারা ইংরেজের হাতের পুতুল ছিল। রাজপুত আর রাজওয়াড়ারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কখনও অস্ত্র ধরেনি অথচ এখন তারা রাস্তায় নেমেছে একটি ছবি ও এক পরিচালকের বিরুদ্ধে। রাজস্থানের এইসব রানা, রাজা, মহারাজারা ২০০ বছর ধরে ব্রিটিশ রাজত্বের গোলাম ছিলেন। সে সময় তাঁদের রাজপুত সম্মান আর মর্যাদা কোথায় ছিল। তাঁরা তাদের রাজত্ব ধরে রেখেছিলেন ব্রিটিশদের গোলামি করার অঙ্গীকার করে।
জাভেদের এই মন্তব্য নিয়েইক্ষিপ্ত হয়ে উঠেন পদ্মাবতীর বিরুদ্ধে প্রথম রাস্তায় নামা রাজপুত কার্ণি সেনা। তারা জানিয়েছে, রাজস্থানে জাভেদ আখতারের প্রবেশ নিষিদ্ধ করল তারা। এরপরেও যদি তিনি এ রাজ্যে আসার চেষ্টা করেন, তাঁকে রাস্তায় ফেলে পেটানো হবে। তাদের বক্তব্য, রাজপুতরা দেশের জন্য প্রাণ দিয়েছেন অথচ জাভেদ তাঁদের ইতিহাস নিয়ে বিদ্রূপের সাহস দেখাচ্ছেন, বলছেন, তাঁরা ব্রিটিশের গোলাম ছিলেন! জাভেদের কুশপুতুলও পোড়ায় এই সংগঠন। এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button