নীলফামারীতে বিশ্ব পর্যটন দিবস পালিত
সংবাদদাতা, নীলফামারী : ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ শ্লোগানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে নীলফামারীতে। এই উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, নীলফামারী জেলাকে পর্যটন খাতে এগিয়ে নেয়া হবে। এ জন্য সবার সাথে মতামত গ্রহণ করে এলাকা চিহিৃত এবং ঐতিহ্য পুর্ণ জায়গাগুলোকে সমৃদ্ধ করে পর্যটকদের আগ্রহী করা হবে।
পরে পর্যটন দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে ৫ জন করে দশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তার কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এবং নীলফামারী মডেল কলেজের শিক্ষার্থী।




