বিনোদন
বিশ্বের সেরা ‘ক্ষমতাশালী নারী’র তালিকায় আনুশকা!

হ্যাঁ, তিনিই সেরা। গোটা বলিউড থেকে সোজা ‘ক্ষমতাশালী নারী’র তালিকায় নাম লিখিয়ে ফেললেন আনুশকা শর্মা। বলিউড নায়িকাদের মধ্যে তিনিই প্রথম যার নাম উঠল এই তালিকায়।
ফরচুন ইন্ডিয়ার ‘ক্ষমতাশালী নারী’র তালিকায় উঠে এলেন আনুশকা শর্মা। তিনি এমন এক বলিউড অভিনেত্রী যিনি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও সমানভাবে সাফল্য।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাতেও সবার থেকে এগিয়ে আনুশকা। এসব কিছুরই নিরিখে ফরচুনের লিস্টে উঠে এলেন বলিউডের এ অভিনেত্রী।




