বিনোদন

বয়ফ্রেন্ড আছে, সন্তানও আছে, মাহির স্বীকারোক্তি

লিভ-ইন সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করলেন বলিউড অভিনেত্রী মাহি গিল। এমনকি তাঁর আড়াই বছরের কন্যাসন্তানও আছে বলে জানালেন মাহি।
‘দেব ডি’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’, ‘ফ্যামিলি অব ঠাকুরগঞ্জ’, ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’সহ একাধিক ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী মাহি গিল। তবে বহুদিন হলো তাঁকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যদিও নির্মল পান্ডের ‘দাবাং থ্রি’ ছবিতে তাঁকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
মাহি গিলের অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাঁর আড়াই বছরের মেয়ের নাম ভেরোনিকা। অভিনেত্রী জানান, তিনি মেয়েকে নিয়ে মুম্বাইয়ে থাকেন। আর তাঁর প্রেমিক থাকেন গোয়াতে। মাঝেমধ্যে মেয়েকে নিয়ে গোয়াতে যান তিনি।
‘সিঙ্গেল মাদার’ হিসেবে মাহি গিল গর্বিত। বিয়ে কবে করবেন? এই প্রশ্নে তাঁর জবাব, যেদিন মনে হবে সেদিনই বিয়ে করবেন। তবে বিয়ে না করেও পরিবার-সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। সূত্র : জি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button