বিবিধশিরোনাম

এক লাড্ডু বিক্রি হলো ১৭ লাখ টাকায়

ভারতেরই হায়দ্রাবাদের বালাপুরের এক লাড্ডু। যার দাম উঠেছে ১৭ লাখ ৬০ হাজার টাকা। ওই একটি লাড্ডুর এত দামের কারণ- এর ওজন ২১ কেজি। হায়দ্রাবাদের বালাপুরে গনেশ বিসর্জন উপলক্ষে এ বৃহৎ লাড্ডু তৈরি করা হয়। অতঃপর তা নিলামে তোলা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিলামে সর্বোচ্চ দাম ১৭ লাখ ৬০ হাজার টাকায় সেই লাড্ডুটি কিনে নেন কোলানু রাম রেড্ডি নামে স্থানীয় এক ব্যবসায়ী।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোনার মোড়কে ওই বিশাল লাড্ডুটি রূপার থালায় করে দেয়া হয় রাম রেড্ডিকে। এর পর গনেশের বিসর্জনযাত্রায় ওই লাড্ডু মাথায় নিয়ে বাড়ি ফেরেন রেড্ডি।
জানা গেছে, শুধু এই লাড্ডুই নয়, এর আগেও দুবার নিলামে জয়ী হয়েছেন কোলানু রাম রেড্ডি।
২০১৮ সালে একই স্থান থেকে নিলামে যে লাড্ডুটি কিনেন তিনি, তার দাম ছিল ১৬ লাখ ৬০ হাজার টাকা।
১৯৯৪ সাল থেকে বালাপুরে গনেশ বিসর্জনে বিশালাকার লাড্ডু বানিয়ে তা নিলাম হয়ে আসছে। বিষয়টি এখন সেখানে ধর্মীয় রীতিতে পরিণত।
এলাকাবাসীর বিশ্বাস, নিলাম থেকে এ লাড্ডু যে পরিবারে যাবে, সেখানে দেবতা আশীর্বাদ দিয়ে থাকেন। তাই লাড্ডু নিলামে উঠলে তা কিনতে মরিয়া হয়ে ওঠেন এলাকার সম্পদশালীরা।
সে কারণে ২৫ বছর আগে মাত্র এক হাজার ১১৬ টাকায় যে লাড্ডুর নিলাম প্রক্রিয়া শুরু হয়েছিল, এ বছর তার সর্বশেষ দাম উঠল ১৭ লাখ ৬০ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button