খেলা
শ্রীলঙ্কাকে ৭ গোল হারালো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। রবিবার ভারতে অনুষ্ঠিত এই ম্যাচে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে এই সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান শিরোপাধারীরা।
আজকের ম্যাচে জয়ের ব্যবধান হতে পারত আরো বড়। কিন্তু কিছু ভুলে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়ে ৭-১ গোলের ব্যবধানে পাওয়া জয়টিও কম কিসে।




