রাজনীতিশিরোনাম

এদেশে স্বৈরশাসন থাকবে বঙ্গবন্ধু কোনোদিন ভাবতেই পারেননি: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু এদেশে স্বৈরশাসন থাকবে, এটা কোনোদিন ভাবতেই পারেননি। এছাড়া যারা মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তারা কখনোই বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, এখন বঙ্গবন্ধুর নাম করে তার আদর্শের বিপরীত কাজ হচ্ছে। আমি একদম হলফ নিয়ে বলতে পারি, উনি (বঙ্গবন্ধু) এদেশে স্বৈরশাসন থাকবে, এটা কোনোদিনই ভাবতেই পারেননি। উনি জীবন দিয়েছেন এজন্য যে এদেশে গণতন্ত্র থাকবে, নির্ভেজাল গণতন্ত্র, নামকাওয়াস্তে গণতন্ত্র নয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু কারো একক পিতা নন, তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু কোনো একক দলের নয়, তিনি সবার। এদেশে এখন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে তার আদর্শে উল্টো কাজ হচ্ছে। তিনি যে আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন তার বাস্তবায়ন হচ্ছে না ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জনগণকে দেশের ক্ষমতার মালিক বানিয়ে রেখে গেছেন। বঙ্গবন্ধু সবসময় বলতেন দেশের মালিক জনগণ। যদি আজকে কেউ মনে করে যে, রাষ্ট্রের মালিকানা কোনো এক ব্যক্তির বা এক দলের, তাহলে বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে, বঙ্গবন্ধুর কথাকে প্রত্যাখ্যান করা হবে। কারণ তিনি সংবিধানে লিখে দিয়ে গেছেন- দেশের মালিক জনগণ এবং এ দেশের শাসন ক্ষমতা জনগণের হাতে।
সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরীয়া, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানসহ গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button