খেলা

স্মিথের বদলি লাবুশানে : টেস্ট ক্রিকেটে ইতিহাস

দ্বিতীয় অ্যাসেজের চতুর্থ দিনেই ঘটে গেছিলো অঘটন। জোফরা আর্চারের দেড় শ’ কিমির এক মরণ বাউন্সার আছড়ে পড়েছিল স্টিভ স্মিথের ঘাড়ে। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কায় কেঁপে উঠেছিল ক্রিকেট বিশ্ব।প্রাথমিক শুশ্রূষা নিয়ে ড্রেসিংরুমে ফিরে গেছিলেন স্মিথ।
প্রথম অ্যাসেজ টেস্টে জোড়া সেঞ্চুরি করে স্মিথ লর্ডস টেস্টেও ভরসা জোগাছিলেন একা। ব্যক্তিগত তখন ৮০ রানে তখন ক্রিজে ছিলেন।চোট পাওয়ার পর ফিরে আসেন ৪০ মিনিট পরে। তবে ফিরে এসে নিজের সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। খেলেন ৯২ রানের ইনিংস। টানা তিন সেঞ্চুরি হাতছাড়া হয় তার।
তবে পঞ্চম দিন জানা যায় চোট পাওয়ায় আর ব্যাটিং করতে পারবেন না স্মিথ। তার বদলে লাবুশানে ব্যাটিং করবেন। লাবুশনেই টেস্টের ইতিহাসে প্রথম পরিবর্ত ক্রিকেটার হলেন।
চলতি বছরের জুলাইয়েই আইসিসির পক্ষ থেকে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। কোনো ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছাড়লে তার বদলি ক্রিকেটার ব্যাটিং বা বোলিং করতে পারবেন। এর আগে বদলি ক্রিকেটার কেবল ই ফিল্ডিং করতে পারতেন। ওই নিয়ম চালু হওয়ার পর এই প্রথম বলের আঘাত পেয়ে মাঠ ছাড়া স্মিথ পঞ্চম দিন আর মাঠে নামতে পারবেন না।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আসেজের তৃতীয় টেস্টে স্মিথের খেলা নিয়েও সন্দেহে রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, রোববার সকালে মাথা এবং কাধের ব্যথা অনুভব করছেন স্মিথ ঘুম থেকে ওঠার পর। সকালেই তারপর কিছু চেক আপ করা হয়। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তিনি খেলতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button