বিনোদন

বলিউডের বিদ্যা সিনহা আর নেই

বলিউড অভিনেত্রী বিদ্যা সিনহা আর নেই। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে ভর্তি ছিলেন বিদ্যা সিনহা। ১৮ বছর বয়সে মডেল ও অভনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি।
১৯৭৪ সালে পরিচালক বসু চট্টোপাধ্যায় বিদ্যা সিনহাকে ‘রজনীগন্ধা’ ছবিতে কাস্ট করেন। এই রোমান্টিক ছবিই তার ঝুলিতে এনে দেয় অসংখ্য পুরস্কার। ১৯৭৫ সালে এই ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
তারপরেই ১৯৮৬ সালের জনপ্রিয় ছবি ‘কিরায়েদার’ বিদ্যাকে বলিউডে উচ্চতার শীর্ষে পৌঁছে যায়। পরে জিটিভির ‘কবুল হ্যায় ক্যায়া’, স্টার প্লাসের ‘কুলফি কুমার বাজেওয়ালা’র মতো ধারাবাহিকে কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। কারিনা কাপুর ও সালমান খানের বডিগার্ড ছবিতেও দেখা গিয়েছে তাকে।
১৯৬৮ সালে ভেঙ্কটেশওরণ আইয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। ১৯৯৬ সালে প্রয়াত হয়েছিলেন তার স্বামী। তারপরে নিজের দত্তক কন্যাকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান। সেখানেই ২০০১ সালে চিকিৎসক নেতাজী ভিমরাও সালুঙ্খেকে বিয়ে করেছিলেন বিদ্যা সিনহা। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button